রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বোয়ালখালী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মিনহাজুল ইসলাম মাসুম:

বোয়ালখালী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আজ ১লা মে বুধবার সকাল ১১টায় তীব্র দাবদাহে অতীষ্ঠ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় কালুুরঘাট সংলগ্ন ফেরিঘাটে। এতে উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক এস. এম ওয়াজেদ এবং আলহাজ্ব মোহাম্মদ মাসুম। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আরশাদ হোসেন, যুগ্ম সম্পাদক প্রবীর কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী সেলিম, অর্থ সম্পাদক নুরুল আনোয়ার শামীম, মহিলা সম্পাদিকা মেরী দত্ত, প্রবাসী সদস্য মো. কামাল উদ্দিন, সদস্য আশুতোষ দাশ এবং আব্দুল্লাহ আল মাহমুদ সুমন প্রমুখ।

বিশুদ্ধ পানি ও খাবার বিতরণপূর্ব বক্তব্যে বক্তারা অবিলম্বে প্রতিশ্রুত নতুন কালুুরঘাট সেতু তৈরির দাবী জানিয়ে বলেন, বোয়ালখালী আজ প্রকৃতপক্ষে অভিভাবকহীন। না হলে দেশে এতো উন্নয়নকাজের পরও কেন আজও বোয়ালখালীবাসী একটি সেতু থেকে বঞ্চিত। ফেরীর মাধ্যমে মানুষ চলাচলে দূর্ভোগ দিন দিন বাড়ছে। কারণে-অকারণে প্রাণ দিচ্ছে। গত কয়েকদিনে কালুুরঘাটে ফেরিকেন্দ্রিক বেশ কয়েকটা দূর্ঘটনা ঘটেছে। আজ অবহেলিত বোয়ালখালীকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত কালুুরঘাট সেতুর উপর দিয়ে যানচলাচল খুলে দেয়া হোক। প্রাণের দাবী “নতুন কালুুরঘাট সেতু” তৈরি করা হোক। সভায় মোটর সাইকেল আরোহীদের কাছে টোল আদায় বন্ধ করার দাবী জানানো হয়।

সভাপতি অধ্যাপক এস এম ওয়াজেদ উপস্থিত সকল সম্মানিত সদস্য এবং দাতাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সবার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে এবং এই ধরনের মানবিক প্রোগ্রাম ভবিষ্যতেও চলমান থাকবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD