রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
এম এ মন্নানঃ বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।গত ৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, মো.শাহীনুর কিবরিয়া মাসুদ,বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের,সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর,আবুল ফজল বাবুল,রাজু দে,পুজন সেন,আল সিরাজ ভান্ডারী,দেবাশীষ বড়ুয়া রাজু,কাজী শাহী এমরান কাদেরী,হোসাইন মাহমুদ,বাবর মুনাফ,আবু নাঈম ও শাহদাত হোসেন জুনাঈদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নবাগত ইউএনও বলেন আমি বোয়ালখালী উপজেলার সার্বিক সেবা প্রদান করার এসেছি সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আমি বোয়ালখালীতে আইনশৃঙ্খলা উন্নয়ন ও সরকারি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করে যাবো।এতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে তাহাকে সহযোগিতা করার কথা তুলে ধরেন।
আপনার মন্তব্য লিখুন