সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালী পশ্চিম জৈষ্ঠপুরায় ছৈয়দ ওসমান গণি (রঃ) ও মাহবুবুল হক ( রঃ)এর বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...


এম. এ মন্নানঃ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের গায়েবী ও জাহেরী সংস্কারক,খতিব,গাউছে জামান আল্লামা সৈয়দ শাহ্সুফী ওসমান গণি আল্ কাদেরী (রঃ) ও কাদেরীয়া ত্বরিকার উজ্জল নক্ষত্র আল্লামা মাহবুবুল হক আল-কাদেরী ( রঃ) এর বার্ষিক সালানা ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও আলোচনা সভা গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বাদে মাগরিব পশ্চিম জৈষ্ঠপুরা সৈয়দ আমীর আলী পাড়াস্ ওসমানিয়া দরবার শরীফ ও গাউছিয়া ওসমানীয়া মাদ্ররাসা পরিচালক শাহজাদা এস,এম কাজেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাওলাপুরী দরকার শরীফের সাজ্জাদানশীন,শাহ্ছুপি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী(মঃজিঃআঃ) অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি,র ছোট্ট ভাই,বিশিষ্ট শিক্ষাবিদ,এন,এন,কে, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খালেদ মাহমুদ। প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থেকে কোরআন হাদিসের আলোকে তফসির করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা মুফ্তি মুহাম্মদ গোলাম কিবরিয়া (ব্রাহ্মণবাড়িয়া), পটিয়া মোহাম্মদিয়া গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্ররাসা,র পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী,আহল্লা গাজীর পাড়া জামে মসজিদের খতিব কাজী মাওলানা ক্বারী ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা মাহফুজুল হক,শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম আবদুল মোত্তালিব আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা,বোয়ালখালী পৌরসভার মেয়র,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুর,শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম জসিম উদ্দিন, শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী নুরুন্নবী চৌধুরী,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক এম এ মন্নান,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন খোকন, আওয়ামীলীগ নেতা আবদুল্লা আল নোমান,বিশিষ্ট রাজনীতিবিদ আহমদ মনছুর, কুতুব উদ্দিন,ইউপি সদস্য মোঃ হাসান চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈষ্ঠপুরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আবদুল মোমেন, মাওলানা আবুল বশর, মাওলানা মোহাম্মাদ মুজিবুর রহমান, মাওলানা ফোরকান কাদেরী, মাওলানা মোহাম্মদ এয়াকুব, মাওলানা আবু শাহেদ কাদেরী ,শাহজাদা মাওলানা গিয়াস উদ্দিন রহমানী,মাওলানা জিয়াউর রহমান সহ বহু আলেম ওলামাগন ও এলকার গন্যমান্ন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD