শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
এম এ মন্নান:
বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামস্থ কালাইয়ার হাটের পূর্ব পাশে,মৌলানা খলিলুর রহমানের বাড়ি নিবাসী মোঃ মহসিন ও কালাইয়ার হাট ব্যাবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক, আল জাজিরা হজ্জ কাফেলার ম্যানেজিং পার্টনার মোঃ কাউছার এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোঃ ইউচুপ মিয়া( ৮২)আজ ১১জুন মঙ্গলবার সকাল ৬.৩০ এর সময় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন….)

মরহুম মোঃ ইউসুফ মিয়া অবসর প্রাপ্ত(বি আর ডি সি)ক্যাশিয়ার ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে,তিন মেয়ে,নাতি,নাতনি সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদে আছর পশ্চিম ধোরলা মুনাফ চৌধুরী জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজা নামাজে এলাকাবাসী,আত্বীয় স্বজন, এলাকায় গন্যমান্ন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে তাহাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাহার মৃত্যুতে দৈনিক সমর পত্রিকার প্রকাশক কাজী এম এ নাছির,সম্পাদক আলহাজ্ব আলী আব্বাস,বার্তা সম্পাদক ইরফান নাবিল,ও দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ও তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মন্তব্য লিখুন