রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলাধীন আহল্লা শেখ চৌধুরী পাড়া নিবাসী,চট্রগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো:হারুনুর রশীদ(মেম্বার) এর সহ ধর্মীনী অসুস্থতার কারণে গত ২১ ডিসেম্বর শনিবার রাত ২.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) মৃত্যু কালে তিনি দুই পুত্র,এক কন্যা সন্তান, স্বামী সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।রবিবার বাদে জোহর শেখ বাহাদুর জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা নামাজে বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব আহল্লা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান,বোয়ালখালী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান,দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোঃজসিম উদ্দিন মেম্বার সহ স্হানীয় গন্যমান্ন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।জানাজা নামাজ শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তাহার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোঃ আজগর,বোয়ালখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর ভাবে প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মন্তব্য লিখুন