সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বোয়ালখালীর সোহেল রায়হান রাশেদ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সোহেল রায়হান রাশেদ। তিনি বর্তমানে নগরীর পাহাড়তলী থানা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিছ মিয়া ও জেবুন নাহার বেগমের ৩য় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি চট্টগ্রামের কোতোয়ালী ও চান্দগাঁও থানা শিক্ষা অফিসে কর্মরত থাকাকালীন সময়েও তিনি পেশাগত কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান কর্মস্থল ও পূর্ববর্তী কর্মস্থলসমূহে বিদ্যালয়ভিত্তিক কার্যকরী উদ্ভাবনী ধারণার সফল প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে ঝরে পড়া রোধ, স্লিপ পরিকল্পনার সফল বাস্তবায়ন ও নিশ্চিতকরণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বিভাগীয় কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এর উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ হিসেবে প্রাথমিক শিক্ষায় কর্মরত ও প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নির্বাচিত করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ণে ভূমিকা, ঝরে পড়া রোধ, ভর্তি ,উপস্থিতি বৃদ্ধি, ব্যক্তিগত অর্থায়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্তকরণসহ নানাবিধ কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পদকে তিনি ভূষিত করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD