শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মীরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবু ফয়েজ (২৫), পটিয়ার খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপরজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী বাস অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীতে দরবারের মাহফিলে এসেছিলো।

সকালে বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  বাস চালক জাগের হোসেনকে আটক করা হয়েছে।  অটোরিকশায় চালকসহ ৬ জন যাত্রী ছিলেন।

এদিকে সকাল পৌনে ১১টার দিকে আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক। তিনি জানান, আবদুল জলিল নামের আহত আরেকজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD