শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন,শিক্ষকদের জন্য এই পর্যন্ত যা করা হয়েছে তা বিএনপিই করেছে।সামনে যা করা দরকার তাও বিএনপি করবে।বোয়ালখালীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ততায় উপরোক্ত মন্তব্য করেন তিনি।

গত ২২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দিন মনির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম মনজুর আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গনি,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী সাবেক আহ্বায়ক শওকত আলম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু,সরোয়ার আলমগীর,আবু আকতার,কামাল উদ্দিন, উপাধ্যক্ষ কাইচারুল হক,অধ্যাপক সাবেরা শারমিন, বাবুল কান্তি দাশ,আবদুল হাকিম, এস এম খসরু পারভেজ,অধ্যাপক আবু হানিফা ছিদ্দিকী,বাবর উদ্দিন, নুরুল আলম, ইয়াছিন চৌধুরী, জিয়াউর রহমান প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন