শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বোয়ালখালীতে আসন্ন ইউপি নির্বাচন নিয়ে শঙ্কায় আ.লীগ প্রার্থী মোকারম

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোকারম সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২২ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা সদরের বিআরডিবি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ অভিযোগ করেন । আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোকারম স্বতন্ত্র প্রার্থীর জমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তার ‘বহিরাগত’ লোকজন নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্যও হুমকি প্রদান করছে। এতে ইউনিয়নের ১,২,৩,৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোটাররা আতঙ্কিত হয়ে পরেছেন।

উপস্থিত সাংবাদিকবৃন্দ

তিনি বলেন, ইতিপূর্বে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলক একটি হত্যা মামলায় তাকেসহ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়। এতে সফল না হওয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ধর্মীয় অনুভূতিকে’ ব্যবহার করে অপপ্রচার করছেন। আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপ ও পদক্ষেপ দেওয়ার জোর দাবি জানান। মোকারম বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবেন তাকে মেনে নেওয়া হবে। প্রশাসনের কাছে অনুরোধ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
মোকারম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৩বার চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে মোহাম্মদ মোকারম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপর স্বতন্ত্র প্রার্থী
মো. জমির উদ্দীন (আনারস প্রতীক)নিয়ে নির্বাচন করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD