বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

বোয়ালখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে শুরু হয়েছে হযরত সুলতান শাহ আলী বোগদাদী (র) অলিম্পিক ফুটবল উন্মুক্ত টুর্নামেন্ট।

গতকাল ১০ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৩টায় পি.সি. সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসেন।

আহলা গাজীর পাড়া ফুটবল একাদশের ব্যবস্থাপনায় ও চয়েস ষ্টোরের সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান। শাহরিয়ার ইরফানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, বাহাউদ্দীন ফারুক মুন্না, বখতিয়ার উদ্দিন, জুবায়ের রায়হান, মো. সুমন ও মোহাম্মদ নজরুল।

উদ্বোধনী খেলার শাহ আমির একাদশ ৩-২ গোলে কাপ্তান শাহ ফুটবল একাদশকে পরাজিত করেছে। এ খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ মামুন, সহকারী রেফারি মোহাম্মদ সিজান ও মো. ইব্রাহিম।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD