সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

বোয়ালখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মরহুম আবদুল সাত্তারের পরিবারের শাড়ি লুঙ্গি বিতরণ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

বোয়ালখালী উপজেলাধীন সারোয়াতলী ইউনিয়নের উত্তর কনজুরি গ্রামে কালাইয়ার হাট বাজার সংলগ্ন সর্দার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কালাইয়ার হাট শিকদার বাড়ির মরহুম আবদুল সাত্তারের পরিবারের পক্ষ থেকে গত ৫/৯/২০২১ ইং শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠান সিকদারবাড়ী আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিপসিস স্কুলের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মনজুর মোর্শেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি,দৈনিক সমর এর বার্তা সম্পাদক শিকদার বাড়ী আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মন্নান, মরহুম আবদুল সাত্তারের ছেলে বিশিষ্ট সমাজসেবক ইউপি সদস্য পদপ্রার্থী রফিক উদ্দিন রমজূ , সৌদিয়া প্রবাসী আব্দুর রাজ্জাক ও মহরম আলী, মোঃ মোরশেদুল আলম, মো:মাসুম, মিজানুর রহমান অভি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন এলাকার যে কোনো দুর্যোগ মুহূর্তে পার্শ্ববর্তীরা এগিয়ে আসার নৈতিক ও সামাজিক দায়িত্ব বক্তারা আরো বলেন সর্দার পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা অতিদরিদ্র তাদেরকে সরকারিভাবে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD