শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বিশিষ্ট সমাজসেবক দোস্ত মোহাম্মদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার: বোয়ালখালী থানার সৈয়দনগর নিবাসী, বিশিষ্ট সমাজসেবক,সবার শ্রদ্ধাভাজন জনাব দোস্ত মোহাম্মদ প্রকাশ এখলাছুর রহমান শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪,৩০ কার্তিক, ১২ জমাদিউল আউয়াল ১৯৪৬ হিজরি বিকাল ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।তার প্রথম জানাযা নিজ মাতৃভূমি সৈয়দ নগর মোস্তাফিয়া তৈয়াবিয়া জামে মসজিদ রাত ১০টায় ও কালুরঘাট নবাব আলী চৌধুরীর বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে কালুরঘাট আমতলস্থ কবরস্থানে দাফন করা হয়।মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান।জানাজার সময়ে গণ্যমান্যব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনরা ও তার গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন। বড় ছেলে ফরহাদ জুয়েল বাহরাইনে ও ছোট ছেলে রিফাত দুবাইতে অবস্থান করছেন।মরহুম দোস্ত মোহাম্মদ এর সন্তান ও আত্মীয় স্বজনরা তার আত্মার রুহের মাগফেরাত কামনা করেছেন। এদিকে দোস্ত মোহাম্মদ এর মৃত্যুতে ‘দৈনিক সমর’ এর সম্পাদক ও প্রকাশক কাজী এম.এ নাসের,আব্দুর রসিদ, আরিফ আলী সিদ্দিক,আবু জহুর সও:, মো: ইসমাইল (নাজিব),এস.এম ইরফান নাবিল ও আব্দুল হাকিম, মামুনুর রশিদ (মেয়ের জামাই), মো: সাহেল, রাফি, নিহাদ, বিশিষ্ট সমাজসেবক শাহ্ আলম,মো: ইউনুস, জসিম, মানিক গভীর শোক প্রকাশ করেছেন। তারা মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা ও শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, মরহুম দোস্ত মোহাম্মদ ‘দৈনিক সমর’ পত্রিকার সম্পাদক কাজী এম.এ নাসের এর বড় পুত্র ইসমাইল এর শ্বশুর।উল্লেখ্য,প্রবাসে অবস্থানরত সম্পাদকের ভাই আবুল মনসুর ও আবুল মহসিন শোক প্রকাশ করেছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD