বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:
রিয়াজ উদ্দিন বাজার মরিয়ম বশির মার্কেটের বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ এবং বিজ্ঞ
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কতিপয় আওয়ামী দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে
মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ গত মঙ্গলবার ১৭ জুন বিকেলে চট্টগ্রাম নগরের চট্টগ্রাম প্রেসক্লাব
চত্বরে বিবি মরিয়ম ট্রাস্টি বোডের ব্যানারে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পারিবারিক টাস্টির এই সম্পত্তির উপর বিগত
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কতিপয় আওয়ামী দোসর ছালামত আলী, নুরুল কবির,
আবুল কাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গংরা সরকারি প্রভাব বিস্তার
করে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অভিযোগ, শারিরীক নির্যাতনসহ বহুমাত্রিক
হুমকি-ধমকি ও হয়রানীর মাধ্যমে ট্রাস্টির এই সম্পত্তি নিজেদের আয়ত্বে করে।
তারা বলেন, পরবর্তীতে এ বাপারে চট্টগামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে, আদালত
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিলেও তারা আদালতের
রায় উপেক্ষা করে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে।
বক্তারা, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে
আদালতের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনিক মহলের নিকট জোরদাবী জানান ।
বিবি মরিয়ম ট্রাস্টের প্রতিষ্ঠিত মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ মুহিব উল্লাহর সভাপতিত্বে
মানববন্ধনে ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুর রহমান, মো- রেজাউল করিম, মাহমুদ হাসান, মো.
আলমগীর, মো. ইমন, মো. শাহজাহানসহ প্রমুখ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
শুধু মরিয়ম ট্রাস্টের সম্পত্তি নয় রিয়াজউদ্দিন বাজারে এই ধরণের ঘটনা আরোও ঘটেছে।
ক্ষতিগ্রস্থরা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারে নাই এবং সু-বিচার পায় নাই।
এই
ব্যাপারে ভূক্তভোগীরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোরালো আহ্বান
জানিয়েছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD