সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন: চট্টগ্রাামে শেখ হাসিনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না। ২০১৩ থেকে শুরু করল অগ্নি সন্ত্রাস। লঞ্চ-ট্রেন-রাস্তায় আগুন। গাছ কেটে ফেলছে। চারিদিকে শুধু অগ্নিসন্ত্রাস। যাদের মধ্যে মনুষত্ব আছে তারা কি এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে! তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন। তারা জানে নির্বাচন হলে মানুষ ওই খুনীদের ভোট দেবে না। তাই তারা নির্বাচন চায় না। চায় সরকার উৎখাত করে এমন কিছু আসুক যারা একেবারে পালকিতে করে ক্ষমতায় বসিয়ে দেবে বিএনপিকে। এটাই তারা আশা করে। এটাই হচ্ছে বাস্তবতা। তারা জনগণের তোয়াক্কা করে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা জনগণের জন্য কাজ করি।
আমরা উন্নয়ন করি, আর বিএনপি মানুষ খুন করে: শেখ হাসিনা
তিনি বলেন, ৯৬ সালে আমরা যখন সরকার গঠন করি, আমাদের রিজার্ভ ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম। ২০০১-এ খালেদা জিয়া ক্ষমতায় এলো। সেটাও আমাদের গ্যাস বেচার মুচলেকা দিয়েই এসেছিল। ক্ষমতায় এসেই তারা কীভাবে মানুষ খুন করেছে। চট্টগ্রামে আমাদের এমন কোনো নেতা-কর্মী নেই যাদের ওপর তারা হামলা করেনি। তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। এই হত্যা-খুন, এটাই তারা খুব ভালো জানে। সেটাই তারা করে গেছে। মানুষের জন্য তারা কোনো কাজ করতে পারেনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD