রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বিআরটিসির ৪টি বাস ঘুরবে বহদ্দারহাট-বোয়ালখালী সড়কে

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
এক সময় চট্টগ্রামের বহদ্দারহাট থেকে বোয়ালখালী সড়কে নিয়মিত চালু ছিল বাস সার্ভিস। কিন্তু তা গত দুদশক ধরে বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার (২ মার্চ) থেকে আবার চালু হয়েছে বাস সার্ভিস। বিআরটিসির চারটি বাস যাত্রী নিয়ে আসা-যাওয়া করবে বহদ্দারহাট-বোয়ালখালী।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিস উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে আবারো এ সেবা চালু করা সম্ভব হয়েছে।
বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পর সিএনজিচালিত অটোরিকশা-টেম্পু হয়ে ওঠে নগর যাতায়াতের মাধ্যম। এতে অতিরিক্ত ভাড়া ও হয়রানির শিকার হয়ে আসছিলেন বোয়ালখালীর যাত্রীরা।
জানা গেছে, বিআরটিসি বাস সার্ভিস নগরের বহদ্দারহাট থেকে বোয়ালখালী উপজেলার হাওলা ডিসি সড়ক হয়ে কানুনগোপাড়া দাশের দিঘির পাড় পর্যন্ত যাতায়াত করবে।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে সম্ভাব্যতা যাচাইয়ে বহদ্দারহাট থেকে বোয়ালখালীর অলি বেকারীর মোড় পর্যন্ত চালকদের ট্রায়াল দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বিআরটিসির ৪টি বাস এ সড়কে চলাচল করবে। হাওলা ডিসি সড়ক সংস্কার কাজের কারণে বাসগুলো বহদ্দারহাট থেকে আপাতত অলি বেকারী পর্যন্ত যাতায়াত করবে। সড়কের সংস্কার কাজ শেষ হলে কানুনগোপাড়া হয়ে দাশের দিঘি পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো।
চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার মো.আবদুল লতিফ জানান, সড়কে ৪টি বাস নামানোর কথা থাকলেও একটি গাড়ির কাজ বাকি থাকায় আপাতত ৩টি বাস দিয়ে কার্যক্রম চালানো হবে। পরে আরেকটি বাস যুক্ত করা হবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD