শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

বন্যা: সারাদেশে এসএসসি পরীক্ষা স্থগিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিবেদক :
দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও বার্তায় উলে­খ করা হয়।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন্যা পরিস্থিতির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।’
উলে­খ্য, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি জেনারেল, এসএসসি ভকেশনাল ও দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD