বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বোয়ালখালী প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেন বোয়ালখালী প্রেস ক্লাব ।
১৫ আগস্ট রবিবার সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।
প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা করে। এ জঘন্যতম হত্যা কান্ড পৃথিবীর আর কোনো দেশে ঘটেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে ঘাতকরা দেশকে ধ্বংস করার যে পায়তারা করেছিল তা বাস্তবায়ন করতে পারেনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংবাদকর্মিরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকেশক্তিশালী করার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব এর সাবেক সভাপতি এম এ মন্নান, শাহীনুর কিবরিয়া মাসুদ, সাবেক আহবায়ক আবুল ফজল বাবুল, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলমগীর চৌধুরী রানা, সহ-সভাপতি রাজু দে, যুগ্ম সম্পাদক পূজন সেন, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, সদস্য ছাদেকুর রহমান সবুজ, স.ম রবিউল হোসাইন ও মোহাম্মদ হোসাইন মাহমুদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD