রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না:চট্টগ্রাম বিচার বিভাগ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিচার বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।

দিনের শুরুতে শোকদিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞার নেতৃত্বে সকল বিচারক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা, মহানগর পিপি ও জেলা জিপির অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও শোকসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু বলেন, বঙ্গবন্ধু এমই একজন কীর্তিমান যাকে নিয়ে আলোচনা যত হবে ততই তার জীবনের নতুন নতুন দিক উন্মোচিত হবে। মহানগর পিপি আব্দুর রশিদ বলেন, বঙ্গবন্ধুকে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনার রীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক দল ও সরকার যেন তাঁকে সর্বোচ্চ মর্যাদায় মূল্যায়ন করেন এ ব্যাপারে তিনি আলোকপাত করেন।
বিজ্ঞ জেলা পিপি ও জিপি তাঁদের স্ব স্ব বক্তব্যে স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তীকালে বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী তাঁর স্বাগত বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর সুদৃঢ় অবস্থানের কথা বলেন। সরকারি কর্মচারীদের সৎ থাকার প্রতি বঙ্গবন্ধুর বাণী তাঁর বক্তব্যে ফুটিয়ে তোলেন।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম বঙ্গবন্ধুর বিশালতা বর্ণনায় তার কারাগারে কাটানো জীবন ও সেসময়ে দেশ মাতৃকার জন্য তার সর্বোচ্চ ত্যাগকে আলোকিত করেন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা বঙ্গবন্ধুর “ভায়েরা আমার” ভাষণসমগ্র থেকে বিচারবিভাগের প্রতি বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি ও সৎভাবে পেশাগত দায়িত্ব পালনে বঙ্গবন্ধুর ভাবনার দিকটি নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

আলোচনা সভার সভাপতি চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে প্রতিটি আন্দোলন, সংগ্রামে বঙ্গবন্ধুর বলিষ্ঠ ভূমিকা স্মরণ করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তিনিও জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন না বলে বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আদালতের জামে মসজিদের পেশ ইমাম।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জাতীয় শোক দিবস উপলক্ষে বিচার বিভাগ চট্টগ্রামের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD