মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে খলনায়কদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সুজিত কুমার দাশ:
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর শোকের মাসের ১ম দিনে জেলা আইন কর্মকর্তাদের কর্মসূচি চট্টগ্রাম জেলা জজ আদালতে কর্মরত জেলার আইন কর্মকর্তাদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রথম দিনে জেলা জজ আদালত চত্বরে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে অদ্য তারিখে প্রত্যুষে পুষ্পার্পণ করা হয়‌ এবং শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার অতিরিক্ত আইন কর্মকর্তা সর্বজন অ্যাডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু, মোঃ মহসিন,তপন কুমার দাশ,মাহাতাব উদ্দিন চৌধুরী, আজাহারুল হক, নুরজাহান ইসলাম, মোহাম্মদুন নবী শিমুল,দিদারে আলম, সাইফুল্লাহ নয়ন ও সহকারী আইন কর্মকর্তা সর্বজন অ্যাডভোকেট মোসলে উদ্দিন, জাহেদুল ইসলাম,আল ফয়সাল চৌধুরী জাহিদ, ইমরান উদ্দিন, বিবেকানন্দ চৌধুরী,বাপ্পা ঘোষ,সিরাজ উদদ্দৌলা, ইমতিয়াজ সোহেল,জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
সভাপতিত্বের বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনীরা যে আস্ফলন করেছিলেন সময়ের বিবর্তনে তাঁরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। ইতিহাস স্বাক্ষী দে‌য় অবৈধ স্বৈরাচার ও খুনীরা সাময়িক উল্লাশ করলেও তাদের পতন অবশ্যম্ভাবী। বঙ্গবন্ধু হত্যাকান্ড বা ১৫ই আগষ্টে নৃশংস খুনের প্রত্যক্ষ্যদের বিচার হলেও এর নেপথ্যে খলনায়ক এখনো খুঁজে বের করা হয়‌নি। বিচার বিভাগ হাই প্রোফাইল বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে খুনের পরিকল্পনাকারী ও চক্রান্তকারী‌ ধীকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনা আজ সময়ের দাবি।
সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD