শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লােগানে প্রকম্পিত ঢাকা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
রাজধানীর সােহরাওয়ার্দী উদ্যানে লাখাে মানুষের অংশগ্রহণে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে
জাতীয় মসজিদ বায়তুল মােকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেকের মােনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।
এর আগে বিকাল ৩টার দিকে এ আয়ােজন শুরু হয়। কর্মসূচিতে যােগ দিতে সকাল থেকেই সােহরাওয়ার্দী উদ্যানে লাখাে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে সমাবেশে যােগ দেয় মানুষ।
কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সােহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব পাশে তৈরি করা হয় খােলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানা হয়।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লােগান স্লােগান মুখরিত হয় উঠে সােহরাওয়ার্দী উদ্যান। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লােগান দেন সমাবেশে অংশগ্রহণকারীরা।


সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মােকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক। কর্মসূচিতপ উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, ইসলামি আলােচক শায়েখ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে। বিএনপির পক্ষ থেকে অংশ নন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গােলাম পরওয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদর উদ্যাগ আয়াজিত এই কর্মসূচিতে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসে যােগ দেন মানুষ।
এদিকে গাজায় মানবতাবিরােধী বর্বরােচিত হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গতকাল শুক্রবার বিকাল ২টায় চট্টগ্রাম ঈদ গাঁ কাচা রাস্তাস্থ মসজিদ আল ইব্রাহিম এর খতিব আলহাজ্ব মৌলানা ফরিদুল আলম শাহ নগরীর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


এর আগে মুসল্লীদেরকে নিয়ে মোনাজাত করা হয়। মোনাজাতে বলা হয়, ইসরায়লল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলাে দেখান। আলহাজ্ব মৌলানা ফরিদুল আলম আরাে বলেন, গাজা ভূখন্ডে দখলদার ইসরাইলের নৃশংসতা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। গােটা ফিলিস্তিন যেন এক বধ্যভূমি। ফিলিস্তিনিরা ভূমিজ সন্তান হয়েও আজ নিজ দেশে শরণার্থী। ইসরাইলী মিত্র ইঙ্গ মার্কিনীরা ফিলিস্তিন দখলের মধ্য দিয়ে গােটা মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব প্রতিষ্ঠায় মরিয়া। তিনি জাতিসংঘের নির্বাক ও নির্লিপ্ত ভূমিকায় ক্ষােভ প্রকাশ করে বলেন এ মূহুর্তে বিশ্বের তাবৎ মুসলিম দেশসমূহের ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ জালিম ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরােধ গড়ে তুলতে হবে। অন্যথায় এ অপশক্তি মুসলিম জাহানের কিবলাভূমি মক্কা মদিনার দিকে আঙ্গুল তুললে অবাক হওয়ার কিছুই থাকবে না।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD