সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

“প্রকৃতি ধ্বংস করে সিআরবি’তে হাসপাতাল নয় : আব্দুল গাফফার মিয়াজী

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম এর আহ্বায়ক এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এক বিবৃতিতে বলেন. সিআরবি চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্র। ইট, পাথর আর কলকারখানার ধোঁয়ায় আছন্ন নাগরিক জীবনের এক টুকরো স্বস্তির স্থান। সিআরবি চট্টগ্রামের ইতিহাসের অন্যতম ধারক।
বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বহু স্মৃতিচিহ্ন রয়েছে এই সিআরবি’তে। রয়েছে শতবর্ষী অসংখ্য বৃক্ষসহ নানা নয়নাভিরাম প্রাকৃতিক উপাদান। এই প্রাচুর্যকে কোনভাবেই বিনষ্ট করা যাবেনা। হাসপাতাল নিমার্ণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে পরিবেশ বিনষ্ট করে, বৃক্ষ নিধন করে, প্রাকৃতিক অক্সিজেন চেম্বার খ্যাত সিআরবি’কে ধ্বংস করে নয়। চট্টগ্রাম রেলওয়েসহ বিভিন্ন সরকারী সংস্থার শহরে বহু পরিত্যক্ত জায়গা রয়েছে। সেসব জায়গায় হাসপাতাল নিমার্ণ করা হোক। আমরা কথা দিচ্ছি সেক্ষেত্রে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে হাসপাতাল নিমার্ণে ‘নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম’ সহযোগিতা করবে।
আমরা আশা করি বর্তমান সরকার চট্টগ্রামবাসীর আবেগ ও দাবীকে গুরুত্ব দিয়ে সিআরবি’তে হাসপাতাল নিমার্ণের সিন্ধান্ত থেকে সরে আসবে। চট্টগ্রামের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় অনবদ্য অবদান রাখবে। অন্যথায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ’নাগরিক উন্নয়ন ফোরাম
চট্টগ্রাম’ চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সিআরবি রক্ষা আন্দোলনে সক্রিয় থাকবে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD