রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
গত ০৬ নভেম্বর দৈনিক সমর পত্রিকার অনলাইন পেইজে ‘চট্টগ্রাম অর্থঋণ আদালতে প্রতারণার ফাঁদ, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিজ্ঞাপন বাজার’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিপক্ষে চট্টগ্রামের আইনি সংস্থা নাইম এন্ড অ্যাসোসিয়েট মাধ্যমে সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছে বিজ্ঞাপন বাজার।
প্রতিবেদকের বক্তব্য: চট্টগ্রামের অর্থঋণ আদালত-১,২,৩ এর বিজ্ঞ যুগ্ম জেলা জজ বরাবর নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের লিখিত দৃষ্টি আকর্ষণ পত্রের অনুসরণ করে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত বা তথ্য উপস্থাপন করা হয়নি।
আপনার মন্তব্য লিখুন