মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীদের আস্থায় এগিয়ে যেতে চায় ডায়মন্ড সিমেন্ট- চেয়ারম্যান আজিম আলী ২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা

পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত, আনসার ক্যাম্পে আগুন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে আবদুল মাবুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ৮ নম্বর ওয়াডের্র কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের বড় ভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়াডের্র দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দিলে দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই নিহত হন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ লেন, ‘পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়াডের্র দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রের বাইরে গুলিতে একজন আহত হন। তাকে আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র‍্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’
এর আগে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আবদুল খালেক নামে এক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD