মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

পটিয়ায় ৭ শিক্ষকের বদলির আদেশ হাইকোর্টে স্থগিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষকের বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সরদার মুহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও মুহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৩ জুন ওই বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে একযোগে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সাতজন শিক্ষক বদলি আদেশ বাতিলের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করেন।

রিটকারী সাত শিক্ষক হলেন- মৌসুমী দেব, সুমন দাশ, আকতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাছের উদ্দিন, তাহমিনা আক্তার ও শর্মিলা দাশ।

আবেদনকারীদের আইনজীবী রনজীত কুমার ধর বলেন, পটিয়ার শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত বদলীকৃত সাত শিক্ষকের বদলির আদেশ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতির মধ্যে বিরোধ চলছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই বিদ্যালয়ের ১৭ শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD