রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

নিম্নআয়ের মানুষকে বাঁচাতে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে : :মোছলেম উদ্দিন আহমদ এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
বোয়ালখালী উপজেলায় করোনাকালীন নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক ও এম এস ডিলারদের মাধ্যমে খাদ্য শস্য বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই (সোমবার) সকাল ১০টায় ‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এম এস এর বিশেষ কার্যক্রমের (ভার্চুয়ালি) শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-০৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, কর্মহীন নিম্নআয়ের মানুষকে বাঁচাতে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন সরকার। জনগণকে মহামারী করোনা থেকে বাঁচাতে লকডাউনের পাশাপাশি কর্মসংকটে পড়া নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম চালু করা হয়েছে, এ খাদ্য শস্য বিতরনকালে অসহায় মানুষ যাতে সঠিক ভাবে নিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, কর্মহীন অসহায় পরিবারের সাহার্যার্থে সরকারের পাশাপাশি যারা সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি মো: আবদুল মান্নান রানা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো: শহিদুল আলম প্রমুখ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD