সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

দ্বগ্ধ শিশুটির দায়িত্ব নিতে চান সাংসদ মােছলেম উদ্দীন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলাস্থ মীরপাড়ার এনামুল হকের ৬ বছরের শিশু কন্যা তানজিলা হক গত ১৭ই ডিসেম্বর রবিবার ঘরের পাত্রে রাখা গরম পানিতে দ্বগ্ধ হয়ে শরীরের এক তৃতীয়াংশ ঝলসে যায়। অবস্থা আশংঙ্খাজনক হলে তাকে চমেক হাসপাতালে নেয়ার পথে কালুরঘাট সেতুতে আটকে পড়েন।

কারণ এমপি বোয়ালখালীতে আসবেন তাই। যন্ত্রণায় ছটফট করা মেয়েটির বিষয়টি দেখেও এড়িয়ে যান টোল অফিসের কর্মকর্তারা। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে টোল অফিসের কর্মকর্তারা। এনিয়ে সাংসদকেও ট্রল করা হলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি সম্বন্ধে সাংসদ অবগত নন বলে স্বীকার করেছেন টোল অফিসের ম্যানেজার মাে . নুর উদ্দিন। এবিষয়ে গতকাল ১৮ই ডিসেম্বর সােমবার বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলে তা নজর এড়িয়ে যায়নি এমপি মােছলেম উদ্দিন আহমদের ।

তিনি বলেন, শিশুটির গাড়িটি আটকে রাখা নিঃসন্দেহ অমানবিক টোল অফিস বিষয়টি আমাকে কিংবা আমার পিএস কাউকে জানাননি।

দ্বগ্ধ শিশুটির বিষয়ে তিনি জানান, উপজেলা আওয়ামীলীগকে খোঁজ খবর নিতে বলেছি। ফোনে কথা হচ্ছে, শিশুটির পরিবার চাইলে তার চিকিৎসার সব দায়িত্ব আমি নিতে প্রস্তুত।

দগ্ধ শিশুর পিতা এনামুল হকের সাথে যােগাযােগ করা হলে তিনি জানান, মেয়ে নিয়ে দিনভর ব্যস্ত সময় পার করেছি। স্থানীয়রা এমপি সাহেবের বরাত দিয়ে যােগাযােগ করেছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD