বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
কাজী এম এ নাসের :
চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, আমাদের কমিটিই বৈধ কমিটি। আমাদের বৈধ কমিটিকে বাতিল করানোর জন্য বিভিন্ন অপপ্রচার ও অপচেষ্টা চালাচ্ছে।ডায়াবেটিস হাসপাতালের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে কিছু বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী ও একজন দুর্নীতিগ্রস্ত অর্থ ও টাকা আত্মসাৎকারী বহিষ্কৃত কর্মকর্তা স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় এই প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
এক সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন,
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের মাধ্যমে আমরা সম্মানিত জীবন সদস্য, চট্টগ্রামবাসী ও পুরো জাতির কাছে সত্য তুলে ধরতে চাই।
এই সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন আপনারা জানেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও এর হাসপাতাল দীর্ঘদিন ধরে হাজারো ডায়াবেটিক রোগী-একমাত্র ভরসার জায়গা। আমি এবং আমার সহকর্মীরা দীর্ঘ বছরের পরিশ্রম, আত্মত্যাগ এবং নিবেদিতপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে একটি সাধারণ অবস্থা থেকে আজকের জাতীয় মানের হাসপাতালে রূপ দিয়েছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা পাচ্ছেন।
কিন্তু দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল শুরু থেকেই আমাদের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তারা ভ্রান্ত তথ্য, অপপ্রচার এবং অসৎ উদ্দেশ্য নিয়ে প্রশাসনের কাছে গিয়ে আমাদের বৈধ কমিটিকে বাতিল করানোর অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই- আমাদের বর্তমান কমিটিই বৈধ কমিটি। এই কমিটি ২০২৪ থেকে ২০২৮ মেয়াদের জন্য গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত হয়েছে। বৈধ কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সরকার কোনোভাবেই তত্ত্বাবধায়ক বা অ্যাডহক কমিটি দিতে পারে না। সুতরাং বর্তমানে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেটি সম্পূর্ণ অবৈধ, বেআইনি ও গঠনতন্ত্রবিরোধী।
এই অবৈধ অ্যাডহক কমিটির কোনো এখতিয়ার নেই সাধারণ সভা আহ্বান করার। অথচ তারা আগামী ২০ আগস্ট সাধারণ সভা আহ্বান করেছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই সভা অবৈধ, অন্যায় এবং গঠনতন্ত্রবিরোধী। তাই আমরা নির্বাহী কমিটি ও প্রায় ৫,৫০০ জীবন সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি এই সভা বর্জন করার জন্য।
এখন আমার ব্যক্তিগত বিষয়ে একটি কথা বলতেই হয়। আমার বিরুদ্ধে কিছু ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করছে যে আমি নাকি হাসপাতালের অর্থ আত্মসাৎ করেছি। আমি পরিষ্কারভাবে জানাতে চাই-এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর অপপ্রচার। আমি কখনো এই হাসপাতাল থেকে অর্থ গ্রহণ করিনি, বরং আমি এই হাসপাতালের জন্য অর্থ ব্যয় করেছি, শ্রম দিয়েছি এবং সবসময়ই এই হাসপাতালের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি।
দুঃখজনকভাবে, কিছু বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং একজন দুর্নীতিগ্রস্ত, অর্থ ও টাকা আত্মসাৎকারী বহিষ্কৃত কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তথ্যের এই বিকৃতিকারকদের কারণে হাসপাতালে সুনাম নষ্ট হচ্ছে এবং প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে। এটি আমাদের কাছে বেদনা গভীর উদ্বেগের ও বিষাদের বিষয়।
চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সভাপতি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই-চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি একটি জনহিতকর প্রতিষ্ঠান, একটি মহৎ সেবামূলক প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িত রয়েছে লাখো মানুষের ভাগ্য। আমরা কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেব না।
তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি
১. অবিলম্বে এই অবৈধ অ্যাডহক কমিটি বাতিল করতে হবে।
২. আত্মসাতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণসহ সমিতির দায়িত্ব ফিরিয়ে দিতে হবে।
৩. যারা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর মিথ্যা অপপ্রচার এবং প্রতিষ্ঠানকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে আইনি আওতায় আনতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ- আপনারা আমাদের কথাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করবেন এবং প্রমাণ সাপেক্ষে জানান- আজ একটি সেবা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালকে রক্ষা করুন। কেবল একটি প্রতিষ্ঠানকে রক্ষা করা নয়-এটি চিকিৎসায় রোগীর জীবন ও চিকিৎসা সুরক্ষিত করা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহসভাপতি শাহজাদা এনায়েতুল্লাহ খান,ইঞ্জিনিয়ার এমডি জাবেদ আবছার চৌধুরী, জীবন সদস্য মোঃ আলী চৌধুরী, সাংবাদিক মঈন উদ্দিন কাদের শওকত ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
আপনার মন্তব্য লিখুন