বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম নেভী ডায়মন্ড সিমেন্ট লি: এর চেয়ারম্যানের বড় বোন জোলেখা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সিইউসিবিএ গ্রান্ড নাইট ২০২৬ বোয়ালখালী উপজেলার আমুচিয়াবাসী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চায়

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আদালত প্রতিবেদক:
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।
তবে চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়।
শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচাযের্র নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।
চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় তাকেসহ ১৮ জনকে আসামি করা হয়।
রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
ওই দিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD