শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দায়িত্বভার গ্রহণ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

গত ২৭ তারিখ তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন

এস এম ইরফান নাবিল:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব শামসুল আলম বৃহস্পতিবার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বেলী আকতার চৌধুরী হতে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন।এসময় সকলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম.বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোঃ বাবর,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান তালুকদার,মো আজম,মুন্না,ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন,দিলুয়ারা বেগম,নেজাম উদ্দীন,জসিম উদ্দিন, জিন্নাত আলী খান, মমতাজ উদ্দিন, রাশেদুল আলম, মো এসকান্দর,আনছার মিয়া,জাহেদুল ইসলাম, মো রফিক সহ আরো বিভিন্ন নেতাকর্মী।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলী আকতার চৌধুরী বলেন,আমার উপর যে দায়িত্ব ছিল তা আমি পরিষদের সদস্যদের নিয়ে পালন করার চেষ্টা করছি।আমার দায়িত্ব আমি বুঝিয়ে দিতে পেরে আনন্দিত।

দায়িত্ব গ্রহণের পর শামসুল আলম বলেন,যাদের জন্য তার শপথ নেয়া বিলম্বিত হয়েছে, যাদের জন্য ইউনিয়নবাসী হয়রানির শিকার হয়েছে তারা আসলে চরণদ্বীপের উন্নয়ন চায়না।তিনি বলেন,ইনশা আল্লাহ আগামীতে তিনি সকলকে সাথে নিয়ে চরণদ্বীপের উন্নয়ন করবেন।এছাড়াও উপস্থিত সকলে তাদের মত প্রকাশ করেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD