শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

চরণদ্বীপে চেয়ারম্যান প্রার্থী হাজী ইলিয়াছ জাফর এর মিছিলে জনস্রোত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:

উপজলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল বর্ধিত সভায় চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কায় দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সহ-সভাপতি  হাজ্বী ইলিয়াছ জাফর এর নেতৃত্বে এক সুবিশাল মিছিল উক্ত সভায় যোগদান করে। সিএনজি আর মোটরসাইকেল করে চরণদ্বীপ ইউনিয়নের জনগনের উপস্থিতি জানান দেয় চরণদ্বীপ ইউনিয়নে হাজ্বী ইলিয়াছ জাফরের কোনো বিকল্প নেই।তার পক্ষে মিছিলটি জনস্রোতে পরিণত হয়,প্রমাণ করে তার জনপ্রিয়তা। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপতি আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এম.পি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দীন আহমদ বলেন,আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে।তিনি দলের জনপ্রিয়তা ও ইমেজ ধরে রাখতে যে মনোনয়ন পায় তার পক্ষে কাজ করার আহবান জানান।

সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, রাজনীতি একদিনের জন্য নয়, আজ দলের নীতি আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শনের সময়। পরিচ্ছন্ন ইমেজ, যোগ্যতা না থাকলে জনগণের কাছে প্রহণযোগ্যতা থাকেনা। কেন্দ্রীয় কমান্ডের নির্দেশনার ভিত্তিতে আমাদের চলতে হবে।

সভায় চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সহ-সভাপতি হাজ্বী ইলিয়াছ জাফর।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ইলিয়াছ জাফর বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চরণদ্বীপ বাসীকে নিয়ে শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত করব ইনশা আল্লাহ। তিনি বলেন,আমি মনোয়নয়ন পেলে বিপুল ভোটে জয়যুক্ত হব,কারণ চরণদ্বীপবাসী সকলেই ঐক্যবদ্ধ নৌকার বিজয় সুনিশ্চিত করতে।তিনি আরো বলেন,দল যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে দলের একজন কর্মী হয়ে আমি দলের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকার পক্ষে কাজ করব।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD