মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চমেক হাসপাতালে বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবা বৃহস্পতিবার (২২ জুন) থেকে বন্ধ হতে চলেছে। ডায়ালাইসিস পরিচালনাকারী প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড এক নোটিশে বিষয়টি জানিয়েছে।
নোটিশে বলা হয়, আগামীকাল ২২ জুন (বৃহস্পতিবার) থেকে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) কর্তৃক সার্ভিস পেমেন্ট পরিশোধে বারবার অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও অসহযোগিতার কারণে হঠাৎ করে এ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ফরিদা ইয়াসমিনের নাম ও ফোন নাম্বার উল্লেখ করে সেবা বন্ধ বা চালুর ব্যাপারে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমনকি এ ধরনের স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্নভাবে চালাতে তিনি আন্তরিক নন অভিযোগ করা হয় ওই নোটিশে।
একই নোটিশে স্যান্ডর ম্যানেজারের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ডায়ালাইসিস এর মত জরুরি সেবা বন্ধ করার কোন উদ্দেশ্য আমাদের নাই। কিন্ এমন বিরূপ পরিস্থিতিতে সেবা চালু রাখা কোনভাবেই সম্ভব নয়। চলমান সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সকল রোগীদেরকে বিকল্প ব্যবস্থা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো’।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের যে সেবা রয়েছে তা পর্যাপ্ত নয়। তাই স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে একটি ডায়ালাইসিস সেবা সেন্টার চালু করা হয়েছিল, যা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এতে গরীব রোগীরা স্বল্পমূল্যে সেবা পেয়ে আসছেন। হঠাৎ করে সেবা বন্ধ হয়ে গেলে তারা বিপাকে পড়বেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করবো।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD