শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রাম-৫ ও ৮ আসনে নৌকার বদলে লাঙ্গল : বোয়লখালীবাসীর তীব্র প্রতিক্রিয়া

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ৬টি আসনের থেকে বিভিন্ন দলের ৯ প্রার্থী।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, চট্টগ্রাম-১ আসনে সাম্যবাদী দলের প্রার্থী ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তার পক্ষে প্রত্যাহার পত্র জমা দেন দলটির যুগ্ম আহ্বায়ক রঞ্জিত বড়ুয়া।
এছাড়া, চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে এ আসনে প্রত্যাহার করলেও চট্টগ্রাম-১২ আসন নির্বাচন করবেন তিনি। একই আসনে বিকল্পধারার মজহারুল হক শাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পাটির্র চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি কক্সবাজার-১ আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে একই আসনের নৌকার প্রার্থী এম এ সালাম ও চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ দুটি আসন জোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।
তাছাড়া চট্টগ্রাম-১১ আসনে জাসদের জসিম উদ্দিন হায়দার ও চট্টগ্রাম-১৬ আসনে জাসদের কামাল মোস্তফা চৌধুরী এবং স্বতন্ত্র এমরানুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন এ দিন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ প্রার্থী প্রত্যাহার করেছেন। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে গত ৩ ডিসেম্বর সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে আবদুচ ছালামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন ফিরে পাওয়ার পর আবদুচ ছালাম দৈনিক সমর পত্রিকাকে বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আমরা পারিবারিকভাবে সবসময় মানুষের সঙ্গে ছিলাম, এখনও আছি। আমি সিডিএ চেয়ারম্যান ছিলাম। আমার নেত্রী শেখ হাসিনা আমাকে এ দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ আমার মাধ্যমে চট্টগ্রাম শহরের কী কী উন্নয়ন করেছেন, সেটা নগরবাসী জানেন। হয়তো আল্লাহ অবহেলিত বোয়ালখালীর উন্নয়নও আমার মাধমে করাবেন। হয়তো কালুরঘাট সেতু আমার হাত দিয়েই হবে। জনগণ আমার সঙ্গে আছেন, ইনশা আল্লাহ আমি জয়ী হবো।
এদিকে চট্টগ্রাম ৮ আসনে আওয়মীলীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করায় বোয়লখালীবাসী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন । তারা বলেন, আমরা জাতীয় নির্বাচনে নৌকরা প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকে মানিনা । চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম এর জয়ের সম্বাবনা বেশী বলে ধারনা করা হচ্ছে । কেননা আবদুস সালাম আওয়মীলীগের একজন দক্ষ ব্যক্তি। তার অনেক সুনাম রয়েছে । তিনি সফল সিডিএ চেয়ারম্যান ছিলেন । তার হাত ধরে নগরীতে অনেক উন্নয়নমুলক কর্মকান্ড হয়েছে । বোয়ারখালীর জনগন কালুরঘাট সেতু নির্মানে তার সহায়তা কামনা করবেন । চট্টগ্রাম-৫ আসনে মোহাম্মদ আবদুস সালামের পরিবর্তে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদের পরিবর্তে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD