মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ দেশের সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল এনেছে শিক্ষা মন্ত্রণালয়।‌ শিক্ষা প্রশাসনে পরিবর্তনের অংশ‌ হিসেবে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব পর্যায়ে রদবদল করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন। আর চট্টগ্রাম বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসাবে পদায়ন পেয়েছেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলের প্রেষণ প্রত্যাহার করে তাকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। কুমিল্লা বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।
দিনাজপুর বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক। ওই বোর্ডের সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
রাজশাহী বোর্ডের সচিব পদে নিয়োগ পেয়েছেন পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসাবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম। এই বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD