রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
কাজী নাসের: চট্টগ্রাম কর আইনজীবী সমিতির এক তরফা নির্বাচন বাতিল ও পুন নির্বাচনের দাবীতে একটা সংবাদ সম্মেলনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নুর হোসেন বলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সমিতি পরিচালনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়ে আসছে।অতীতের ন্যায় এ-ই বৎসর সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোট ব্যতীত প্রহসনমূলকভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে ঐক্য পরিষদ ক্ষমতা দখল করেছে। গত ০৯-০৩- ২০২৫ ইং নির্বাচন কমিশন ১০ এপ্রিল নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করে, ঘোষিত তফসিল অনুযায়ী ১৮-০৩-২০২৪ ইং তারিখে নির্বাচনে অংশগ্রহণকারীর তিনটি দল মনোনয়নপত্র দাখিল করতে গেলে ঐক্য পরিষদ এবং বহিরাগতদের বাধার মুখে সম্মিলিত কর আইনজীবী সমন্বয়ে পরিষদ এবং দল নিরপেক্ষ সংগঠন সম্মিলিত পরিষদ মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ এবং সম্মিলিত পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ শারীরিক হেনস্তার শিকার হন।
আলহাজ্ব মোঃ নুর হোসেন আরো বলেন, একমাত্র ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশন,কার্যকরী কমিটি এবং বহিরাগতদের সহায়তায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এতে সমিতির দীর্ঘদিন যাবত প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব প্রক্রিয়াটি ব্যাহত হয়েছে এবং সমিতির কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। উল্লেখ্য যে বিগত সরকারের আমলে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাজনৈতিক প্রভাব মুক্তভাবে নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম কডর আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব হয়ে আসছিল। বর্তমানে বিষয়টি নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১০-০৪-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার আগ্রাবাদস্থ একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম কর আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে একতলফা প্রহসন মূলক নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় নির্বাচন দাবি করা হয়।
০এই সময় সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এডভোকেট ইফতেখার উদ্দিন রাসেল, কাজী মহসিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার উদ্দিন, আনিসুর রহমান, সালাউদ্দিন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, হাসান মিয়া, দিদারুল আলম আসাদ প্রমুখ
আপনার মন্তব্য লিখুন