রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবেও গড়ে তুলতে হবে :আবু সুফিয়ান

পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় আবু সুফিয়ান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মোহাম্মদ আবু বক্কর :

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। কিন্তু বিগত সরকার বাণিজ্যিক রাজধানীর সকল কার্যক্রম বন্ধ করেছিল। তাই আপনার কাছে চট্টগ্রামবাসী দাবি- বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রামের উন্নয়নের জন্য কর্ণফুলী নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে হবে। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হবে। আমাদের ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের কালুরঘাট সেতুর নির্মাণ কাজ বিগত মে মাসে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেও সেতু নির্মাণে এখনো কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছেনা। এই সেতু শুধুমাত্র দক্ষিণ জেলা বাসীর দাবি নয়, এটা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। তাই কালুরঘাট সেতু নির্মাণ, যানজট নিরসনসহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেয়া জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তা আমরা আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে চায়। চট্টগ্রামবাসীকে আমরা আর উন্নয়নের ওয়াদা দিতে চায় না। চট্টগ্রামের উন্নয়নে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে চট্টগ্রাম-৯ সহ চট্টগ্রামের ১৬টি আসন চট্টগ্রামবাসী আপনাকে উপহার দিবে, ইনশাআল্লাহ।

২৫ জানুয়ারি (রবিবার) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD