বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত

চকরিয়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বিজন কুমার বিশ্বাস, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

চকরিয়া থানা পুলিশ হাঁসের দিঘী নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই জন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকারীকে আটক করেছে ।

চকরিয়া থানা থেকে পাঠানো ছবি ও তথ্য সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তীর নির্দেশে এসআই মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে হাসের দিঘি এলাকায় ২ ডিসেম্বর সকাল ৮.৫০ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮০০পিস ইয়াবাসহ মো জাহাঙ্গীর(৪০)কে আটক করা হয়েছে। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র ।

পৃথক অপর অভিযানে এসআই মোহাম্মদ আল ফুরকান এর নেতৃত্বে ৮. ৩৫ টার দিকে ডুলহাজারা ইউনিয়নের রিংভং বন বিভাগের সামনে চেকপোস্ট করা কালীন সময়ে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মাহমুদ (২৪) আটক করা হয়েছে। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদারপাড়া এলাকার নাজমুল কাদেরের পুত্র ।

থানার অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD