রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

গ্রাম আদালত কে শক্তিশালী করতে রাউজান উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার চালু করেছে গ্রাম আদালত ব্যবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।

রাউজান উপজেলার গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি, নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ এবং জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মামলা গ্রহণ, নিষ্পত্তি ও এজলাস ব্যবহারের বিষয়ে সম্প্রতি ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। তিনি বলেন, “রাউজান উপজেলার ছোটখাটো বিরোধ নিষ্পত্তি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৪টি মামলা গ্রহণ ও ৩টি মামলা নিষ্পত্তি হচ্ছে।” তিনি ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালতের বিষয়টি নিয়মিত আলোচনায় আনার এবং এজলাস ব্যবহারে প্যানেল চেয়ারম্যানদের আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মো. মনির হোসাইন, উপজেলা সহকারী প্রকৌশলী মো. রহমত উল্লাহ, উপজেলার সব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণি, মিল্টন চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD