বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বোয়ালখালীতে জাতীয় যুব দিবস পালিত চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন

গ্রামে করোনার টিকাদান শুরু ৭ আগস্ট

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

ডেস্ক রিপোর্ট:

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে করোনা নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এবার টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চায় বা প্রয়োজন, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধা আমরা করে দিচ্ছি। তাদের যে আইডি কার্ড, তা নিয়ে এলে টিকা দিতে পারবে।

কবে থেকে এ সুবিধা চালু হচ্ছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী ৭ আগস্ট থেকে আমরা এ কার্যক্রম শুরু করছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও একটি বিশেষ ব্যবস্থায় নিবন্ধন করে টিকা দিয়ে দেওয়া হবে, স্পটেই।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD