রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

প্রবাসীর কোটি টাকার জায়গা দখলের চেষ্টা: বান্দরবান পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে প্রবাসী সুলাল কান্তি ঘোষ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর ডেস্ক:
‘সিএমপির ট্রাফিক সার্জেন্ট ছোটন তংচংগ্যা ও জেলফেরত আসামি স্যামসাং বাবুল সংঘবদ্ধ হয়ে প্রবাসীর দেড় কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ গেল বান্দরবান পুলিশ সুপারের কাছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুফল পাননি প্রবাসী সুলাল কান্তি ঘোষ। আবার সার্জেন্ট ছোটনও এ বিষয়ে কথা বলতে রাজি নন।
বাবুলকে ভূমিদস্যু আখ্যা দিয়ে অভিযোগে উল্লেখ করা হয়, বান্দরবান জেলার বালাঘাটা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জোর করে জায়গা দখলের মাধ্যমে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে জেলফেরত আসামি বাবুল বিশ্বাস ও সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট ছোটন তংচংগ্যা। গত ১৪ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ছোটন, বাবুল ও আরো ৫ থেকে ৬ জন বালাঘাটা এলাকার জামে মসজিদের পাশে প্রবাসী সুলাল কান্তি ঘোষের বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা জায়গা পরিমাপ করেন।
এর আগে অভিযুক্তরা ২০১২ সালে অভিযোগকারীর ছেলে সুহাশীষ ঘোষকে খুন করে দুর্ঘটনা বলে প্রচার চালায়। এছাড়া ২০১৮ সালে জায়গার মামলায় আদালতের রায় বিপক্ষে যাওয়ায় দেশি অস্ত্র নিয়ে হামলার কথাও অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময় পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হওয়ার পর ক্ষমা চাইলে সংশোধনের জন্য ক্ষমা করে দেন সুলাল কান্তি ঘোষ।
প্রবাসী সুলাল কান্তি ঘোষ বলেন, আমি প্রবাসে থাকার কারণে তারা আমার বাড়ি দখলের অপচেষ্টা করছে। এজন্য রাতের আঁধারে হানা দিচ্ছে। অথচ এ জমি নিয়ে বিরোধের জেরে মামলায় রায় আমার পক্ষে এসেছে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আছে। মামলা চলাকালীন অবস্ায় সার্জেন্ট ছোটন তংচংগ্যা ও জেলফেরত আসামি স্যামসাং বাবুল সংঘবদ্ধ হয়ে জবরদখলের চেষ্টা করছেন।
এদিকে অভিন্ন হয়রানির শিকার হয়েছেন বান্দরবানের প্রবীর শীল, বাসন্তী রানী শীল, মানিক দাস, আশিস দে, জয় দে ও কনিকা রানী ঘোষ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট ছোটন তংচংগ্যা আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘এ বিষয়ে আমি অফিসিয়ালভাবে জানাবো।’ এরপর তিনি আর কোনো কথা না বলে ফোনকল কেটে দেন।
অভিযোগ সম্পর্কে জানতে বান্দরবান পুলিশ সুপারকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD