সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
২৫ নং রামপুর ওয়ার্ডে মরহুম ফজলুল হক সর্দারের বাড়িতে ফাতেহায়ে ইয়াজদাহম পালিত চলতি বছরে ইউপি নির্বাচন হচ্ছে না : প্রাধান্য দিতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ও রমজানকে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন দলীয় নয়, সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক : ডা,জাহেদ উর রহমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নূরানি মিলাদ মাহফিল ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা অসুস্থ হোসেন আহম্মদ ভোলাকে দেখতে গেলেন বিএনপি’র নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের নেতৃবৃন্দরা বোয়ালখালীর আল-ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঝর্ণাপাড়া নবী চৌধুরীর রোড মহল্লা উন্নয়ন কমিটির গৌরবময় এক বছর :বৈষম্যহীন সমাজ গঠনে আগামীর পথ চলা ঝর্ণাপাড়া মহল্লার অভ্যন্তরীণ রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহল্লা কমিটির উদ্যোগ

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (৩১শে জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কালুরঘাট সেতুতে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সাইকেল নিয়ে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পারের দিকে আসছিলেন। এ সময় সেতুতে চট্টগ্রাম শহর ছেড়ে আসা দোহাজারীগামী ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো।

সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না।

ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। লাশ সরানোর পর যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD