রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

কালাইয়ার হাট সিকদার বাড়ী আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন শুরু

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার :
বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সিকদার বাড়ী আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও পাঠশালা এর সহযোগিতায় বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা মেম্বার এর সভাপতিত্বে ২ আগস্ট সকাল ৯ টায় আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিপসিস স্কুলের প্রতিষ্ঠাতা,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক মনজুর মোরশেদ , প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালাইয়ার হাট শিকদার বাড়ী আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব নুরুল ইসলাম রাহিমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক সমর এর বার্তা সম্পাদক, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, বোয়ালখালী নিউজ ডটকমের সম্পাদক আবুল ফজল বাবুল,বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রফিক উদ্দিন রমজু, মসজিদের মোয়াজ্জেম আবুল কালাম আবু, মসজিদ পরিচালনা কমিটির সাবেক অর্থ সম্পাদক আব্দুল মোতালেব সওদাগর,আমির হোসেন,প্রবাসী আব্দুর রাজ্জাক,অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক সিকদার, মসজিদ পরিচালনা কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন সওদাগর ,মোহাম্মদ সোলাইমান,মোঃ মোরশেদ, হাসানুল মোস্তফা সাজু, শাহেদুল ইসলাম সাকিব,গ্রামপুলিশের দফাদার হাবিবুর রহমান,সহ পাঠশালা বোয়ালখালী শাখা কর্মকর্তারা সারাদিন ব্যাপী টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন এলাকার ২৫ বছরের ঊর্ধ্বে প্রত্যেক মানুষের করোনা ভ্যাকসিন (টিকা) দেওয়া নিশ্চিত করতে হবে, পাড়া-মহল্লায় প্রচার প্রচারণা করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে যেন এলাকার মানুষ করোনা টিকা দেওয়া থেকে কেউ যেন বাদ না পরে এবং সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে নিজে সুস্থ থাকা, পরিবারের সবাইকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। অতিথিরা নিবন্ধিত ব্যক্তিদের হাতে নিবন্ধিত ফরম তুলে দেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD