শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

করলডেঙ্গায় নির্বাচনী সহিংসতা:স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা দেওয়া, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও পুলিশি হয়রানির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো.হামিদুল হক মান্নান।

২৬ ডিসেম্বর রবিবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ
তুলে ধরেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং আহল্লা কড়লডেঙ্গা (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান অভিযোগ করেন, পুলিশ প্রশাসন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ নিয়ে আনারস প্রতীক কর্মীদের গ্রেপ্তার করছে এবং তার প্রচারণায় অংশ না নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছেন, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে এলাকায় অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে তাহার দুইজন কর্মীকে ধরে নিয়ে বিভিন্ন মামলায় চালান দেওয়া হয়েছে বলে জানান। গতকাল মাইকিং করার সময় একজন নিরীহ দরিদ্র লোককে ধরে নিয়ে পটিয়া থানায় সোর্পদ করেছে এবং বিস্ফোরক ও নাশকতা মামলায় তাকে চালান দেওয়া হয়েছে বলে জানান। তার ও তাহার পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাহার লোকজন, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। এসময় তিনি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
স্বতন্ত্র প্রার্থী মো. হামিদুল হক মান্নান আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি টানা দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তার মেঝ ভাই নজরুল ইসলাম বাচা আহল্লা করলডেঙ্গা ইউপির চেয়ারম্যান ছিলেন। হামিদুল হক মান্নান বর্তমানে বোয়ালখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এর দায়িত্বে রয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ মনসুর আহম্মদ বাবুল আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD