রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ওমানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নববর্ষ উদযাপন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

মো: ইসমাইল নাজিব, ওমান :
করোনাভাইরাসের বিস্তার রোধে যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ রয়েছে ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই বলে থার্টি ফার্স্ট উদযাপিত হবে না এমনটি যেন মানতে নারাজ উৎসবপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা।
ওমানের আইন-কানুনের প্রতি আনুগত্য রেখে স্বল্প পরিসরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান। ২০২০ সালটি মরণব্যাধি করোনার থাবার বিষে নীল করেছে গোটা বিশ্বকে। মহা এই দুর্যোগকে কাটিয়ে একটি সুন্দর আগামী এবং করোনামুক্ত বিশ্বের প্রত্যাশায় আতশবাজি ফুটানোসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে সংগঠনটি।
বর্ষবরণের এই উৎসবে ওমান থেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়া চার সদস্যকে দেয়া হয় সংবর্ধনাও ।
মাস্কাটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিয়ান আরেফিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিক খান এবং মোহাম্মদ জুয়েল মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে ওমানের সকল সিটির সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD