রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ওমানে ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরামের কাউন্সিল সম্পন্ন

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এম সাইফুল ইসলাম আদর : ওমান ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম এর ব্যবস্থাপনায় খলিফাতুর রাসূল (দ.) আমিরুল মু’মেনীন হযরত আবু বকর সিদ্দিক (রা.) ও সকল অলিগনের ওরসে পাক উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন’২১ সংগঠনের কার্যালয়ে প্রধান সমন্বয়ক নাছের আহমেদ লিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম আদরের সঞ্চালনায় ১৯ ফেব্রুয়ারি বিকালে পবিত্র কোরআন তেলোয়াত ও নাতে রাসূল (দঃ) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সদস্য সচিব মুহাম্মদ সাকিল সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা উত্তরের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মুহাম্মদ আব্দুল মান্নান। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ গোলাম মোস্তাফা দৌলত। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাজমুল হক ফারুকী। প্রধান কাউন্সিলর ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক হোসাইন কবির মামুন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা বেলাল হোসেন আজমেরী, মুহাম্মদ মহিন উদ্দীন, তৌহিদুল আলম মন্জু, সাংগঠনিক সচিব মুহাম্মদ হেলাল উদ্দিন, অর্থ সচিব মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য মুহাম্মদ আরহাম বাদশা, কাউসার হামিদ, শরিফ উদ্দীন রুকন, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ বাবলু, হাফেজ জহুরুল ইসলাম, মাহাবুব আলম, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ রাজিব, নুরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, চারিত্রিক মাধুর্য, ব্যক্তিত্বের বলিষ্ঠতা, জ্ঞানের গভীরতা, আদর্শিক একনিষ্ঠতা, নীতি-জ্ঞানে পরিপক্বতা, কর্তব্য নিষ্ঠা, ত্যাগের মহিমা আর নিঃস্বার্থ প্রজা পালনে পৃথিবীর ইতিহাসে যেসব ব্যক্তিত্ব সুখ্যাতি অর্জন করেছেন তাঁদের মধ্যে সর্বপ্রথম যাঁর নামটি উচ্চারণ করতে হয় তিনি হলেন খলিফাতুর রাসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দীক ইসলাম জগতে এক নজিরবিহীন ব্যক্তিত্ব।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নাছের আহমেদকে সভাপতি, মুহাম্মদ সাইফুল ইসলাম আদরকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আরহাম বাদশাকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ আইয়ুব আলীকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরিশেষে নতুন কমিটিকে শপথ গ্রহণ, মিলাদ কেয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

 

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD