রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: – প্রতিমন্ত্রী মীর হেলাল সফল মেয়র ডা: শাহদাতের ২ বছর পুর্তি নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফুটওভার ব্রিজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি: বিজন কান্তি সরকার সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

এস আলম গাড়ি–কাণ্ড: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আবু সুফিয়ান, এনামুল হক ও মামুন মিয়া

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এর আগে গতকাল শনিবার আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দল থেকে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যার হাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই তিন নেতার তদারকিতে আলোচিত–সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে। তবে তাঁরা তিনজনেই তা অস্বীকার করে আসছেন। গাড়ি পার করে দেওয়ার কথা অস্বীকার করলেও সেদিন ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান রোববার রাতে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কসহ তিন নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত রাখা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বলেন, এস আলমের গাড়িকাণ্ডে দলের হাই কমান্ড বিব্রত। সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের (মাসুদ) মেয়ের শ্বশুর মীর গ্রুপের আবদুস সালাম বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই। কালুর ঘাটে যে ওয়্যার হাউস থেকে গাড়িগুলো বের হয়েছিল, সেটি মীর গ্রুপের।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD