শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
সমাজ সেবক আমিনুল হক সওদাগর আর নেই মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চট্টগ্রাম মেডিকেল কলেজে নমিতা বালা মজুমদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জিন্দা পার্কে ‘দি সিটেক্সিয়ান্স’-এর ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত শ্যাম্যা পূজা ও দীপাবলি উপলক্ষে আমুচিয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল দক্ষিণা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জয়যাত্রা শুরু বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালীতে ইঞ্জিনিয়ার ইকবালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী বোয়ালখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এদেশের মানুষ গৃহহীন থাকবে না: মোছলেম উদ্দিন আহমদ এমপি

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে এদেশের মানুষ গৃহহীন, কর্মহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৪০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হচ্ছে। সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পটি চলমান। দেশের প্রতিটি অঞ্চলে গৃহহীনদের তালিকা করে মুজিব শতবর্ষ উপলক্ষে এই ঘর উপহার দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বস্তবায়ন চলমান রয়েছে, দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো জমিসহ পাকা ঘর পাচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকারের সফলতাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই অতুলনীয় কাজগুলো প্রচার করতে হবে। ২০ জুন রবিবার সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও জমির দলিল ২য় পর্যায় গণভবন থেকে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এই উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আবদুল করিম, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান মো: মোকারম, শফিকুল আলম, শেখ শহিদুল আলম, হামিদুল হক মন্নান, মোশাররফ হোসেন, হোসনে আরা বেগম, পি আই ও ইসমাইল, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যয় বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ১ম ও ২য় পর্যায়ে মোট ৪৭টি ঘরের ভূমির খতিয়ান ও ঘরের সনদ গৃহহীন পরিবারের হাতে তুলে দেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD