রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ত্যাগী নেতা শরীফ হোসেনকে দেখতে চায় ৩৮ নং ওয়ার্ডের ওয়ারীবাসী আগামী উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন :মতবিনিময় সভায় বদরুচ মেহের ২৫নং রামপুর ওয়ার্ড বাসীর কাছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দিদারুল আলম নেভির নির্বাচনী কাঠামো আমুচিয়া ইউনিয়নের জনগণের কাছে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নির্বাচনী কাঠামো জাতীয়তাবাদী চর্চাকে পৃষ্ঠপোষকতা করলে দলীয় আদর্শ আরও প্রসারিত হবে — জাহিদুল করিম কচি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও মিরেশ্বরাই কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক : শাহনুর শাহিন হিরু জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক : বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত পোপাদিয়া সমাজ কল্যাণ সমিতি গঠিত: সভাপতি জসিম সম্পাদক সাইমন

এক সপ্তাহের ব্যবধানে প্রবাসী ২ ভাইয়ের ইন্তেকাল : মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

এক সপ্তাহে ব্যবধানে দুই প্রবাসী সহোদর ভাই এর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, বোয়ালখালী থানার পূর্ব সৈয়দ নগর নিবাসী মরহুম আবুল মনছুর ও মরহুম আবুল মহসিন গত ২৫ বছর ধরে প্রবাসে জীবন যাপন করে আসছিলেন।
আবুল মনসুর ওমানে কর্মরত ও আবুল মহসিন সৌদী আরবের রিয়াদের দাম্মামে কর্মরত ছিলেন। আবুল মনসুর (৫৭) কোরবানীর ঈদে দেশে আসলে অসুস্থতাবোধ করায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করলে সেখানে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। এক সপ্তাহ পর গত ৫ই আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে তার ছোট ভাই আবুল মহসিন (৪৮) সৌদী আরবের রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিক এর রাস্তানুরা থানার রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছেন।
মরহুম আবুল মহসিন ১২ বছর বয়সী এক সন্তান ও ৮ বছর বয়সী এক মেয়ে সন্তান ও স্ত্রী রেখে গেছেন। বর্তমানে তাদের আর্থিক অবস্থা শোচনীয়। সৌদি আরবে থাকা আবুল মহসিনের মরদেহ তার পরিবারের পক্ষে আর্থিক সংকটের কারণে আনা সম্ভব হচ্ছে না, তাই আবুল মহসিনের পরিবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে আর্থিক ও মরদেহ দেশে আনার জন্য সার্বিক সহযোগিতার করতে আকুল আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, প্রবাসী দুই ভাই দৈনিক সমর পত্রিকার প্রকাশক কাজী এম এ নাসের এর ছোট ভাই।
তিনি সকলের কাছে মরহুমদের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন । আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং সকল গুনাহ মাফ করে দেন। আমিন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিক কাজী নাসের বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে যারা নিম্ন চাকরি করে তাদের অনেকের মরদেহ টাকার অভাবে দেশে আনা সম্ভব হয়না। সেখানে দাফন করতে বাধ্য হয়। এ ব্যপারে তিনি অন্তর্বর্তী সরকারের নিকট যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD