বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হতে ইচ্ছুক জাবেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল রাষ্ট্রপতিকে কালুরঘাট নতুন সেতুর কাজ ত্বরান্বিত করতে অনুরোধ করলেন অধীর বড়ুয়া চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আমুচিয়া ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ২৫ নং রামপুর ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম নেভী ডায়মন্ড সিমেন্ট লি: এর চেয়ারম্যানের বড় বোন জোলেখা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো সিইউসিবিএ গ্রান্ড নাইট ২০২৬ বোয়ালখালী উপজেলার আমুচিয়াবাসী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চায়

একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি: চট্টগ্রামে তারেক রহমান

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

সমর প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। রোববার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।’
চট্টগ্রামের সঙ্গে আবেগের সম্পর্ক রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদেরসহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেইসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোন ছাড় আমরা দেবো না।’
এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে জনসভা মঞ্চে ওঠেন তারেক রহমান। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে চট্টগ্রামে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি নগরীর লালদিঘী ময়দানে একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD