শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
✆ন্যাশনাল কল সেন্টার:৩৩৩| স্বাস্থ্য বাতায়ন:১৬২৬৩|আইইডিসিআর:১০৬৬৫|বিশেষজ্ঞ হেলথ লাইন:০৯৬১১৬৭৭৭৭৭
সংবাদ শিরোনাম
গ্যাস সংকটে চট্টগ্রামে শিল্প উৎপাদনে ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বোয়ালখালীতে এসএসসি ফলাফলে শীর্ষস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি বোয়ালখালীতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার এর কবর জিয়ারত প্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ: মক্কায় ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভায় -এনামুল হক এমপি ধোরলা মুক্তি সংঘে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবালের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি আমার কাছে প্রতিহিংসার নয়, মানুষের সেবার একটি দায়িত্ব : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে পুনরায় কটুক্তি করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চলবে : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের সহযোগিতা পেলে অতি বৃষ্টিতে আমুচিয়াবাসীর কষ্ট লাগবে দ্রুত ব্যবস্থা নেব :চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের সিয়াম

ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

এস এম ইরফান নাবিল :

উৎসবমুখর পরিবেশে ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মাসুদ আলম ,আঞ্চলিক ব্যবস্থাপক ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃদিদারুল হক, সম্মানিত অর্থ সম্পাদক, পাহাড়তলী ডি.টি. রোড বণিক কল্যাণ সমিতি; মোঃ মুহসিন, সম্মানিত সহ-সভাপতি, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি; এবং পাহাড়তলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পলাশ।

দিনব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ উন্নতির জন্য অনুপ্রাণিত করেন। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফেইসবুকে নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য লিখুন

Please Share This Post in Your Social Media

Archive

© All rights reserved © 2021 Dainiksomor.net
Design & Developed BY N Host BD