বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম করলডেঙ্গা লুদি সিকদার পাড়া বোয়ালী কালন্দর শাহ মাজার গেইটস্থ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় ১৯ অক্টোবর শনিবার বাদে আছর জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিক মোহাম্মদ ছিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান।প্রধান বক্তা ছিলেন কোতয়ালী থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না,বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক এম এ মন্নান,করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মেম্বার,সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন মেম্বার,বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিদুল আলম জিকু, চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ইদ্রিছ রানা স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ইয়াছিন আরাফাত রাফি,হিরু,জাবেদ, রফিক,আকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা বলেন দেশ নিয়ে এখনো স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ভারতে বসে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে সকলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং দেশে গনতন্ত্র ধারায় নির্বাচনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে কাজ করার আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন